রাজধানীর ফার্মগেটে মাইক্রোবাসের ধাক্কায় অনিক বারবি (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সে গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের বানিয়াচর এলাকার অঙ্কন বারবির ছেলে। মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অনিককে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

ফুফাতো ভাই রিঙ্কু জানান, অনিক মোকসেদপুরের একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। সে বিমানবাহিনীতে যোগ দেওয়ার জন্য ১০ আগস্ট লাইনে দাঁড়াতে ঢাকা আসছিল। এসে ফার্মগেটের তেজকুনি পাড়ায় ওই ফুফাতো ভাইয়ের বাসায় ওঠার কথা ছিল। কিন্তু বাসায় পৌঁছার আগেই রাত ৯টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, অনিকের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এআই