মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাতনামা এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার সিংগাইর-হেমায়েতপুর সড়কের ভূমদক্ষিণ এলাকায় রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভূমদক্ষিণ এলাকায় স্থানীয় চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের ইট-ভাটার কাছে রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পায় কৃষি শ্রমিকরা।

পরে ইউপি চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানায়। আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী ঐ যুবকের পড়নে সাদা ও নেভি ব্লু রংয়ের টাউজার সেট পড়া রয়েছে। তার বুকে ও পিঠে দুটি গুলির চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে মেরে লাশটি রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এম এ হক জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। নিহতের শরীরে গুলির চিহ্ন কিনা তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এমকে