রাজধানী ঢাকার প্রধান সড়কগুলো এখন রিক্সার দখলে। রাজধানীর যেকোন সড়ক দিয়েই এখন অবাধে চলাচল করছে রিক্সা।অথচ গত ২দিন আগেও প্রধান সড়কগুলোতে রিক্সা প্রবেশ নিষিদ্ধ ছিল।বর্তমানে ঢাকার রাস্তায় রিক্সার সংখ্যা বেড়েছে।যেকোন সড়কে দাড়ালেই এখন রিক্সা পাওয়া যাচ্ছে বেশ হরহামেশে।
চলাচল করার বাহন হিসেবে রিক্সা সবারই পছন্দ। রিক্সায় যাতায়াত করা সবার যেমনি পছন্দ,তেমনি আরামেরও বটে।চলাচলের জন্য অনেকটা নিরাপদও এ বাহন। ঈদে সব স্থানে যাতায়াত করে যেমনি প্রশান্তি পাচ্ছে যাতায়াতকারী,তেমনি শান্তি পাচ্ছে রিক্সা চালকরাও।
ঈদের ছুটিতে রাজধানীতে বাস, ট্রাক, প্রাইভেটকার, সিএনজিসহ অন্যান্য মটরগাড়ি কম দেখা যাচ্ছে। কিন্তু রিক্সার উপস্থিতি চোখে পড়ার মতো। ঈদের দিনে ভাড়া নিয়েও কোন অভিযোগ নেই রিক্সার ড্রাইভার ও যাত্রীর। ঈদের দিনে কম বেশি ভাড়া নিয়ে সবাই সন্তুষ্ট।
রাজধানীতে রিক্সার উপস্থিতি বেশি থাকার কারণ জানতে চাইলে রিক্সা চালক মেহের আলী (৬০)টাইমনিউজবিডি.কমকে জানান, “ঈদে কোন রিক্সার গ্যারেজে রিক্সা বসে থাকেনা।কারণ ঈদের আগে ও পরে মিলিয়ে ২-৫ দিন মালিককে রিক্সা জমা (রিক্সা ভাড়া) দিতে হয়না। ঈদে রাস্তাঘাট ফাঁকা থাকে গাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া যায়। তাই ঈদের সময় আমরা গাড়ি চালাই। ঈদের ২-৩ দিন পর আমরা বাড়ি চলে যাব”।
ঈদে রিক্সায় যাতায়াত কিভাবে উপভোগ করছেন জানতে রিক্সার যাত্রী একে শুভ্র টাইমনিউজবিডি.কমকে বলেন, “যানজট মুক্ত ঢাকা শহরকে আমি ভিন্ন ভাবে উপভোগ করছি। এই প্রধান সড়কে রিক্সায় যাতায়াত করতে পেরে আমি আজ সত্যই খুব আনন্দিত। চির চেনা চির ব্যস্ত নগরী এখন ঢাকা নয়। এমন মুক্ত হাওয়া নগরী আমি প্রত্যাশা করি সর্বদা”।
ঢাকা, এমআর, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম,এসএইচ





