ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মো. জাবেদ (২৮) নামের এক পুলিশ কনস্টেবলকে অচেতন অবস্থায় ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের ধারণা, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জাবেদের প্যান্টের পকেটে থাকা পরিচয়পত্রে দেখা গেছে যে তিনি(মো. জাবেদ) চট্টগ্রাম মহানগর পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। আজ শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিতার ট্রেনে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত জাবেদের জ্ঞান ফেরেনি।

এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ধারণা করা হচ্ছে, জাবেদ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাঁর জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।
ওএফ