চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ব্যাগেজ তল্লাশি করে প্রায় কোটি টাকা মূল্যের ৬৭৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা এই সিগারেট জব্দ করেন।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেস হোসেন সিগারেট জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, ৭ আগস্ট দুবাই থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে সাতটি ব্যাগেজে করে মোট ৬৭৫ কার্টন সিগারেট আনা হয়।
বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে থ্রি জিরো থ্রি ব্র্যান্ডের ৫শ’ কার্টন, ব্ল্যাক ৮০ কার্টন, মন্ড ৯৫ কার্টন। জব্দকৃত এসব সিগারেটের মূল্য প্রায় এক কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দারা নিশ্চিত করেন।
কেএইচ





