সারাদেশে ভূমিকম্পন অনুভূত হয়েছে। রাজধানীসহ দেশের কয়েকটি এলাকা থেকে ভূমিকম্পে কেঁপে ওঠার খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭।

সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে এ কম্পণ অনুভূত হয়।

মার্কিন ভূতাত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মণিপুরে ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।

শক্তিশালী এ ভূমিকম্প বাংলাদেশ, মায়ানমার ও ভুটানে অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিক এ কম্পনের মাত্রা ৬.৮ জানালেও এক ঘণ্টা পর তা কমিয়ে ৬.৭ জানায়।

ভূমিকম্পে মূহুর্তের মধ্যেই রাজধানীবাসির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে মানুষ রাস্তায় নেমে পড়ে। রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

ভূমিকম্পটি ভারতের মণিপুরের ইম্ফলে উৎপিত্ত হয়েছে।

 এআই/এমএম