আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনের ৪ প্রার্থী জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি আয়োজন করেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন)।

আজ শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে শহরের বাংলাস্কুল মাঠ সংলগ্ন ভাসানী মঞ্চে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জনতার মুখোমুখি অনুষ্ঠানে অতিথিরা ছিলেন-

ভোলা সদর সংসদীয় আসনের আ’লীগ প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা ইয়াছিন নবিপুরী, জাপা প্রার্থী কেফায়েত উল্ল্যাহ নজিব ও সিপিবি প্রার্থী এ্যাড. একেএম সোহেল আহমেদ।

তবে এই অনুষ্ঠানে অসুস্থতার কারনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর উপস্থিত ছিলেন না। প্রার্থীদের কাছে ভোটারা তাদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরলে প্রার্থীরা নির্বাচন নিয়ে তাদের ভাবনা এবং জেলার উন্নয়ন নিয়ে কথা বলেন।

দেশে নিরপেক্ষ ও শান্তিপূর্ন নির্বাচন চাই, এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত জনতার মুখোমুখি অনুষ্টানের সভাপতিত্ব করেন সুজনের জেলা কমিটির উপদেষ্টা মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী।

এ সময় সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, সুজন’র জেলা সাধারণ সম্পাদক নাসির লিটন, হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সদর আসনের ভোটার ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলা সদরের নির্বাচনী পরিবেশ খুবই ভাল, শান্তিপূর্ণ ।

আমি বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগিরের বাড়িতে গিয়েছি। শুভেচ্ছা বিনিময় করেছি। এখানে কারো প্রচার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে না। তবে তারা নিজেরাই মানুষের কাছে যাচ্ছে না

তোফায়েল আহমেদ আরো বলেন, বিএনপির আমলে ভোলায় পানি সম্পদ মন্ত্রী ছিল, কিন্তু ভোলার নদী ভাঙন প্রতিরোধে কোন কাজ করেনি।

আমরা ভোলার নদী ভাঙন রোধে ব্লোকবাধ দিয়েছি। নদী ভঙন বন্ধ করেছি। ভোলায় ব্যাপক উন্নয়ন করেছি। আমার গ্রাম আমার শহর’ এই স্লোগান নিয়ে গ্রামগুলোতে শহরের সকল সুবিধা পৌছে দিয়েছি। সারা দেশের গ্রামগুলো শহরে রূপান্তর করা হবে।