ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পহেলা বৈশাখের দিন নারীদের উপর যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার ফেরাম, নারী সমাজ, আইনজীবী পরিষদ ও মানবাধিকার নাট্য পরিষদ।
শনিবার সকাল ১১টায় জয়পুরহাট জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি সুলতান নাসির উদ্দিন, মানবাধিকার আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক আবু নাসির শামিম,
মানবাধিকার নারী সমাজের সদর থানা সভানেত্রী সাদেকুন্নাহার,প্রগাম কমিটির সুপার ভাইজার ওয়াহিজ্জামান মিঠু, মানবাধিকার নাট্য পরিষদের থানা কমিটির সাধারণ সম্পাদক লালন হোসেন,এরশাদ হোসেন প্রমুখ।
এমএইচ/ এআর





