কুমিল্লা জেলা রেজিস্ট্রার অফিসের কর্মচারী মোঃ আবদুল কাইয়ুম এর বিরুদ্ধে স্থানীয় দুশ্চরিত্র ও সন্ত্রাসী প্রকৃতির লোকজনের সহযোগিতায় অফিসের লোকজনের সাথে প্রভাব খাটানো এবং অসধ আচরন করে বলে অভিযোগ দাখিল করেছেন দেবিদ্বার উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লিখক বৃন্দ।
সোমবার সকালে ৪৯ জন দলিল লিখকের স্বাক্ষারিত একটি অভিযোগ মহা-পরিদর্শক নিবন্ধনের বরাবরে দাখিল করা হয়েছে।
অভিযোগে উল্লেখ্য করা হয়, কুমিল্লা জেলা রেজিস্ট্রার অফিসের কর্মচারী মোঃ আবদুল কাইয়ুম এর বাড়ি দেবিদ্বার উপজেলায়। সে গত চার বছর পূর্বে দেবিদ্বার সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরর্ত থাকা অবস্থায় স্থানীয় দুশ্চরিত্র ও সন্ত্রাসী প্রকৃতির লোকজনের সহযোগিতায় অফিসের লোকজনের সাথে অবৈধ ভাবে প্রভাব খাটানো এবং অসৎ আচরণ করতেন।
সে আবারো বদলী হয়ে দেবিদ্বার সাব-রেজিস্ট্রার অফিসে আসার চেষ্টা করছেন। অভিযোগে আরো উল্লেখ্য করা হয় ওই প্রভাবশালী কর্মচারী মোঃ আবদুল কাইয়ুম বদলী হয়ে দেবিদ্বার আসলে দলিল লিখকগণ বিভিন্ন ভাবে হয়রানীর স্বীকার হবে বলেও বলা হয়। দেবিদ্বার সাব-রেজিস্ট্রার অফিসে ওই প্রভাবশালী কর্মচারী মোঃ আবদুল কাইয়ুমকে বদলী না করাতে মহা-পরিদর্শক নিবন্ধনের বরাবরে জোড় দাবী জানানো হয়েছে ।
এসএ





