রোববার (০৮ ফেব্রুয়ারি) এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তা নির্দেশনা পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারি সচিব মো. শহিদুল ইসলাম।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার; ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ; এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি এর ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ এপ্লিকেশনব্যবহারকারী ২ জন আনসার সদস্য ব্যতীত কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।

ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ার নিষেধাজ্ঞা সংক্রান্ত ইসির নির্দেশনা

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে ঘিরে এখন চলছে শেষ মূহুর্তের প্রচার-প্রচারণা।

এমএম