রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিটের প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার রাত ১০ টা ২০ মিনিটের দিকে এ খবর জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

এর আগে সোমবার (১৩ মার্চ) রাত ৭টা ৫৩ মিনিটে সেখানে আগুন লাগে। তিনি বলেন, আগুর লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও আটটি ইউনিট।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।িএইচএম