শনিবার সকাল ৬টা নাগাদ যমুনা নদীর পানি বিপদসীমার ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী হারুনর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে যমুনার বাঁধ ভাঙা পানির কারণে বগুড়ার ধুনট উপজেলার বাঙ্গালী ও ইছামতি নদীর পানি বেড়েছে।
শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বাঙ্গালী ও ইছামতি নদীর পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
বাঙ্গালী পাড়ের নিমগাছি ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) সুজাউদ্দৌলা রিপন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সারিয়াকান্দিতে যমুনা নদীর রৌহাদহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ভাটির দিকে ধুনট এলাকায় প্রবেশ করছে।
এই পানি বাঙ্গালী ও ইছামতি নদীর সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে হু-হু করে বাড়ছে দুই নদীর পানি। ইতিমধ্যেই দুই নদীর কুল উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এসব এলাকার রোপা আমন ধান নিমজ্জিত হয়েছে। পুকুরের পাড় তলিয়ে ভেসে গেছে মাছ।
ঢাকা,৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





