নাটোরের বড়াইগ্রাম উপজেলার পিওভাগ গ্রামে পুকুরের পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের মতিওর রহমানের ছেলে আতিকুর রহমান (০৩) ও ময়নউদ্দিনের ছেলে মহরম আলী (০২)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
তাদের পরিবারের বরাত দিয়ে বড়াইগ্রাম সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমিন আলি বাংলানিউজকে জানান, শিশু দুইটি বিকেলে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। টের পেয়ে পরিবারের লোকজন শিশু দু’টিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এফএফ





