২ হাজার ৩ কোটি ৭ লাখ টাকার ৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে জিওবি ৬৫২ কোটি ৮৩ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ১৮ কোটি ১৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ১ হাজার ৩৩২ কোটি ১০ লাখ টাকা।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।
এমকে





