করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৬২৭ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৪ হাজার ৯৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৮০৮ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩৩ হাজার ৩৪৪টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৬৪০টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮৭ লাখ ৫৪ হাজার ৬৫৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬৪ লাখ ৮৭ হাজার ৭৭৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২২ লাখ ৬৬ হাজার ৮৭৯টি পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক শূন্য ২ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৪ জনের মধ্যে ৬২ জন পুরুষ এবং ৫২ জন নারী। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সরকারি হিসেবে মোট ১৬ হাজার ৭০৮ জন পুরুষ এবং ৮ হাজার ৯১৯ জন নারী মারা গেলেন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩৪ জন, চট্টগ্রাম বিভাগের ২৯ জন, রাজশাহী ও খুলনা বিভাগে ১৩ জন করে, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৯ জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের আছেন ৬ জন করে।
এমবি





