গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীর ৬ হাজার ৪৭১টি বাড়ি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এম এ মালেকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী জানান, রাষ্ট্রপতির আদেশ ১৬/৭২, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন সময়ে জারিকৃত অফিস আদেশ অনুসারে পরিত্যক্ত বাড়ি শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অনুকূলে বরাদ্দ দেয়া হয়ে থাকে।

সরকারি দলের সদস্য উম্মে রাজিয়া কাজলের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার নিম্ন আয়ের মানুষদের মধ্যে স্বল্প খরচে ফ্ল্যাট বরাদ্দের লক্ষ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে মিরপুর ১১নং সেকশনে একটি, খুলনায় একটি, কুমিল্লা, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট পাঁচ হাজার ৭০০ ইউনিট বাসস্থান উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। বর্তমানে প্রকল্পগুলো অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।

এমবি