তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তার পশ্চিম পাশ থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে সাতরাস্তা এলাকায় বেসরকারি চ্যানেল২৪ অফিসের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





