উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও ভিকটিমদের মাঝে ঈদ উপলক্ষে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ঈদের পোশাক বিতরণ করেছেন। এসময় শিশুদের মাঝে একটি করে আপ্যায়ন বক্সও বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে কমিশনার ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশু-ভিকটিমদের মাঝে পোশাক বিতরণ করেন। এদের মধ্যে ভিকটিম সাপোর্ট সেন্টার ও রাজধানীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুরা রয়েছে।
২০০৯ সালের ১৭ই ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন এলাকায় নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য ২৪ ঘণ্টা পেশাগত পুলিশি সেবা প্রদান ও নির্যাতন প্রতিরোধের দৃঢ় প্রত্যয় নিয়ে ভিকটিম সাপোর্ট সেন্টার প্রথম পথচলা শুরু করে।
ভিকটিম সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠার পর হতে এ পর্যন্ত সর্বমোট ২ হাজার ৭৪১ জন ভিকটিমকে সেবা প্রদান করা হয়েছে।
ঢাকা, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর





