সাতক্ষীরায় দুর্বৃত্তদের হামলায় সাকিব নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে অপর দুই বন্ধ রাশেদ ও অমি।
নিহত সাকিব এক পুলিশ কনস্টেবলের ছেলে বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ লাইনস স্কুলের দশম শ্রেণির তিন ছাত্র সাকিব, রাশেদ ও অমি শহরের অদূরে বকচরায় ওয়াজ মাহফিল শুনতে গিয়েছিল। সেখানে তাদের সঙ্গে কারও ঝগড়া হয়।
এক পর্যায়ে তিন বন্ধু ফিরে আসার সময় বাইপাস রোডের ধারে পিছন দিক থেকে কিছু লোক তাদের ওপর হকি স্টিক নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি মারধরে তারা গুরুতর আহত হয়ে পড়লে কে বা কারা তাদের একজনকে মৃত অবস্থায় সাতক্ষীরা হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়।
সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, হামলাকারীদের চিহ্ণিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানান তিনি।
জেড





