পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত টানা ছয় দিন হিলি স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।
তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে। ২ আগস্ট পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের বৈঠকে এ বন্দরে ছয় দিন আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি পত্রের মাধ্যমে ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড সিএন্ডএফ এজেন্ট এসেসিয়েশন আমদানি-রফতানি কারকসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।
বন্দর পরিচানাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) এসএম হায়দার আলী (গুডলাক) জানান, ঈদুল ফিতর উপলক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট অনুযায়ী এসোসিয়েশনের সিন্ধান্ত অনুযায়ী টানা ছয় দিন বন্দরের ভিতরে সব কার্যক্রম বন্ধ থাকবে।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





