গাইবান্ধার পলাশবাড়ীতে ‘গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে’ ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রামদেব সরকারের সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

আমেরিকা প্রবাসী নুরুন্নবী প্রধান সবুজের পরিচালিত উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউএনও’র সহধর্মিনী হাওয়া বিনতে সরওয়ার্দী, অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্য মনোয়ারা বেগম, উপাধ্যক্ষ মাহফুজ সিদ্দিকী টিপু প্রমুখ।

পরে প্রধান অতিথি অত্র স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এমবি