জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার মোট ৫টি  জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মসজিদের পেশ ইমাম মিজানুর রহমানের ইমামতীতে সোমবার সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

এরপর সকাল ৮টায় দ্বিতীয় জামাত শুরু হয়ে ৮টা ২১ মিনিটে শেষ হয়। এতে ইমামতী করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা নজরুল ইসলাম।

প্রথম জামাতের মতো দ্বিতীয় জামাতেও মুসল্লীদের ভিড় লক্ষ্য করা গেছে। এভাবে ১ঘন্টা পর পর বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়।

এআর/ এমআর