ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের জাসদের সাবেক এমপি, খুলনা বিভাগীয় মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীর কমান্ডার গোলাম মোস্তফা (৬৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার রাতে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জেলার শৈলকুপা উপজেলার রতিডাঙ্গা গ্রামের মৃত দিয়ানত মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন গোলাম মোস্তফা। বেশ কয়েক দিন ধরে গুরুতর অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের মানুষ তার শোক প্রকাশ করেছে। এছাড়া তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছেন তারা।
ঢাকা, ১ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





