২০ দলের ডাকা হরতাল অবরোধে সারা দেশে মানুষ পুরে হত্যার প্রতিবাদে আ’লীগ ভোলা জেলার উদ্দ্যোগে মানব বন্ধন করে।
এতে অংশ গ্রহণ করেন আ’লীগের জেলা পর্যায়ের সকল নেতা কর্মীরাসহ অঙ্গ সংগঠনের হাজার হাজারো নেতা কর্মী । এ সময় তারা হরতাল ও অবরোধের প্রতিবাদ জানান।
তারা হরতার ঘোষণা কারি নেত্রী খালেদা জিয়াকে গ্রেফতারের ও দাবী জানান মানব বন্ধনের বক্তারা। মানব বন্ধন শেষে আ’লীগের নেতা কর্মীরা হরতাল বিরোধী মিছিল করেন।
এছাড়াও সকাল সাড়ে ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা শাখা জনমনে শান্তি স্বস্তি ফিরিয়ে আনার লক্ষে চলমান রাজনৈতিক সহিংসতা সহ সংকট সমাধান কল্পে অবিলম্বে গ্রহণ যোগ্য উদ্যোগ নেয়ার দাবীতে সাদা পতাকা হাতে মানববন্ধন করেছে।
মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ চরমোনাই পীরের অনুসারী ও মাদ্রসার ছাত্ররা অংশ নেয়। মানববন্ধনে দেশের শান্তিকামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এসএইচ





