গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছে।

পূবাইল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছাড়ার দুই মিনিটের মাথায় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে স্টেশনের পশ্চিম সিগনালের সামনে এ ঘটনা ঘটে।

নর‌সিংদী রেলও‌য়ে পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ, উপ-প‌রিদর্শক (এসআই) ফি‌রোজ আহ‌মেদ জানান, রাত সা‌ড়ে ৮টার দি‌কে পূবাইল রেলও‌য়ে স্টেশন এলাকায় চট্টগ্রাম থে‌কে ছেড়া আসা ঢাকাগামী কর্ণফু‌লি এক্স‌প্রেস ট্রে‌নের নি‌চে কাটা প‌ড়েন ওই যুবক। এ‌তে করে ঘটনাস্থ‌লেই তিনি নিহত হন।

প‌রে খবর পে‌য়ে রাত সাড়ে ১০টার দিকে রেলও‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে মর‌দেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠায়। 

নিহতের বয়স আনুমা‌নিক ২৭ বছর। তার পরনে চেক শার্ট ও লু‌ঙ্গি ছিল। যুবকের প‌রিচয় শনা‌ক্তের চেষ্টা চল‌ছে বলে জানিয়েছে পুলিশ।

এএস