চট্রগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৭০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীররাতে জেলা পুলিশের বিশেষ টিম এ অভিযান পরিচলানা করেন।
এ অভিযানে ৫ লিটার চোলাই মদ ও ১৩১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল।
তিনি বলেন, রাতভর অভিযানে লোহাগাড়া থেকে ১০১৬ পিস ও পটিয়া থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া হাটহাজারী থেকে উদ্ধার করা হয়েছে ৫ লিটার চোলাই মদ।
অভিযানে নিয়মিত মামলায় ৮ জন এবং সাজা পরোয়ানামূলে ৬২ জনকে আটক করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এবি





