যশোর জেলার আগামী তিন বছরের জন্য আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার মনোনিত হয়েছেন।
বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এ ঘোষণা দেন।
এ সময় তিনি যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মজিদ,হায়দার গণি খান পলাশ,খয়রাত হোসেন, আব্দুল মালেক,আলী রায়হান ও গোলাম মোস্তফাকে সহ সভাপতি এবং মনিরুল ইসলাম,আশরাফুল আলম লিটন ও মীর জহরুল ইসলামকে যুগ্ম সাধারন সম্পাদক ঘোষণা করেন।
এছাড়া আফজাল হোসেন,মোস্তফা ফরিদ আহমেদ ও রেন্টু চাকলাদারকে সাংগঠনিক সম্পাদক পদ প্রদান করা হয়। এ সময় ওবাইদুল কাদের মহিউদ্দীনকে প্রচার সম্পাদক ও এমপি ইসমত আরা ছাদেক , প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য,এমপি নাবিল আহমেদ,এমপি আফিল ও জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান পিকুলকে সদস্য ঘোষণা করেন।
শেখ নাছির উদ্দিন/ মামা





