ছতাক উপজেলার তাজপুরস্থ হাফিজ আব্দুল গণি তালুকদার উচ্চ বিদ্যালয়ের ছাতক উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
হাফিজ আব্দুল গণি তালুকদার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, প্রাকৃতিক বিপর্যয় রোধে বৃক্ষরোপনের বিকল্প নেই। এজন্য বৃক্ষকে শুধু রোপণের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর যথাযথ পরিচর্যা করতে হবে। মনে রাখতে হবে, আজকের এই পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বসবাস যোগ্য করে তুলতে সকলকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে।
সহকারী শিক্ষক ইকবাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা মামুন, ছাতক থানা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, যুক্তরাজ্য প্রবাসী ও বিদ্যালয়ের দাতা সদস্য হাবিবুর রহমান লিটন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র দত্ত এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের বক্তব্য রাখেন তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, জমাজসেবী আশিক মিয়া, বিশিষ্ট মুরব্বী হাজী আছলম আলী, শাহজাহান আব্দুল্লাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, হাজী জালাল উদ্দিন, জাহেদ আহমদ চৌধুরী, লাল মিয়া, নাসির মিয়া, তরুন ব্যবসায়ী মামুন মিয়া, সমুজ মিয়া, শিক্ষকদের মাঝে মঞ্জুরুল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
এমবিএইচ





