মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জসিম উদ্দিন (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নে কালারাবিল এলাকায় এ ঘটনা ঘটে।

জসিমের বাবার নাম ইয়াছিন আহমেদ। বাড়ি এই ইউনিয়নের টিলাবাজার গ্রামে।

ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ওয়াহিদ মিয়া জানান, জসিম উদ্দিনের সঙ্গে একই এলাকার সাব্বির আহমদের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে জসিম ননিয়ারপাড় বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে আহত করে।

পরে স্থানীয়রা জসিমকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ইআর