রাজধানীর মতিঝিলে রাস্তা থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মতিঝিলের সিটি সেন্টারের সামনের সড়কে লাশটি পড়ে ছিল।
নিহত জীবন মিয়া (২১) নামের যুবকের বাড়ি মুন্সীগঞ্জ সদরের রিকাবীবাজার উত্তরপাড়ার বাগজিপাড়ায় বলে জানিয়েছে পুলিশ।
মতিঝিল বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার এনামুল হক মিঠু গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় জীবনের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উঁচু কোনো ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
জীবনের ফুপাত ভাই স্বপন মিয়া জানান, জীবন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। গ্রামের বাড়ি থেকে জীবন বৃহস্পতিবার ঢাকায় আসেন। রাতেই তারা দুর্ঘটনার খবর পান।
এমবি





