হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৩ কেজি স্বর্ণসহ আফসার মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তাগণ তাকে আটক করেন। আটক ব্যক্তির গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।
বিমনাবন্দর কাস্টমসের উপ-কমিশনার মিনহাজ উদ্দিন জানান, ওমান এয়ারলাইন্সের ফ্লাইটে (ডব্লিউওয়াই-৩১১) তিনি বিমানবন্দরে নামেন। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়।
তল্লাশীর এক পর্যায়ে তার ব্যাগ থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২৫ লাখ টাকা বলে জানান তিনি।
এমকে





