চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে চট্টগ্রাম আবাহনীর আজ ফাইনালে যাওয়ার লড়াই। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ, দক্ষিণ কোরিয়ার পোচেয়ন সিটিজেন ক্লাব।

এমএ আজিজ স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি।

শেখ কামাল ক্লাব কাপে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ কত কঠিন, তা গ্রুপ পর্বেই টের পেয়েছে চট্টগ্রাম আবাহনী। যদিও ‘বি’ গ্রুপে এক জয় ও দুই ড্র’তে সেরা হয়েই শেষ চারের টিকিট নেয় সাইফুল বারি টিটোর শিষ্যরা।

দলীয় নৈপুন্যে ম্যাচে কঠিন অবস্থান থেকে ঘুড়ে দাঁড়ানোর সামর্থ্য বড় শক্তি, তাদের। তবে সেমিফাইনালে, দলের সেরা ফুটবলার কিংসলের খেলা নিয়ে অনিশ্চিয়তা নিসন্দেহেই দুশ্চিন্তা বাড়িয়েছে স্বাগতিক কোচের। চোট পেয়েছেন, নাইজেরিয়ান ফরোয়ার্ড। ব্যক্তিগত দক্ষতায় মামুনুলদের চেয়ে এগিয়ে থাকা পোচেয়ন সিটিজেনের খেলোয়াড়রা খেলছে গতিময় ফুটবল।

তবে, ফিনিশিংয়ের দুর্বলতায় ‘এ’ গ্রুপে টিসি স্পোর্টসের পেছনে থেকেই সেমিফাইনালে ওঠে দক্ষিণ কোরিয়ার লিগে চতুর্থ টায়ারের ক্লাবটি। প্রথম সেমিতে মালদ্বীপের ক্লাবটি ১-০’তে হারায় নেপালের মানাং মার্সিয়াংদিকে।

মাসুম/এমবি