কুমিল্লা জেলার নাঙ্গলকোট রায়কোট ইউনিয়ন নির্বাচনে স্কুল ছাত্ররা ভোট দিচ্ছে। তবে ভয়ে নিশ্চুপ প্রিজাইডিং অফিসার। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রায়কোট ইউনিয়নের মনতলী হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে এমন চিত্রে দেখা যায়। স্কুল ছাত্র হয়ে কেন ভোট দিতে এসেছে এমন প্রশ্নে মুখ খুলতে নারাজ তারা।

এ বিষয় কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার আব্দুর কাদের বলেন, ‘এত কিছু যাচাই-বাছাই করা সম্ভব না। পিডা খাইলে তো আমি খাবো, আমার কিছু করার নাই।’

কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলেন, ‘প্রিজাইডিং অফিসার অভিযোগ না দিলে আমাদের কিছু করার নেই।’

এছাড়া কয়েকটি কেন্দ্রে ভোট দেয়ার জন্য চেয়ারম্যান পদের কোনো ব্যালট পাচ্ছেন না ভোটাররা। সকালে ভোটাররা এ অভিযোগ করছেন। স্থানীয়রা অভিযোগ করেন রাতেই ব্যালটে সিল মেরেছে। এজন্য ভোটাররা এখন ভোট দেয়ার জন্য ব্যালট পাচ্ছে না।

জোড্ডা ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, প্রকাশ্য চিল দেওয়া হচ্ছে নৌকা প্রতিকের পক্ষে।

কয়েকজন ভোটার অভিযোগ করেন, কেন্দ্রে প্রবেশ করলে তাদের হাতে কালি লাগিয়ে ভোট হয়ে গেছে বলে তাদেরকে বের করে দেওয়া হয়েছে।

এদিকে ভোট কেন্দ্রে অনিয়ম ও কেন্দ্র থেকে নির্বাচনী এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউপিতে বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুবা নাসরিনের ভোট বর্জনের ঘোষণা করেছেন। জোড্ডা পূর্ব ইউনিয়নের হানগড়া কেন্দ্রে দখলের অভিযোগে বিএনটি সমর্থিত মেম্বার প্রার্থী আহসান ভোট বর্জনের ঘোঘণা দিয়েছেন।