বান্দরবান জেলা শহরের হাফেজঘোনা এলাকায় অগ্নিকাণ্ডে ২৩টি কাঁচা-পাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চুলা থেকে সূত্রপাত হয়ে মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের শিখায় পুড়ে গেছে কাঁচা-পাকা ২৩টি বসতঘর ও দোকানঘর।
খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ও স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
ফায়ার সর্ভিসের বান্দরবান ইউনিট কর্মকর্তা রনবির দাশ জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় জেলা শহরের হাফেজঘোনায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিশ্চিত হওয়া যায়নি। চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।
এসএইচ





