নরসিংদীর গবতলীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে পাঁচজন আত্মসমর্পণ করেছে। রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তারা আত্মসমর্পণ করে।

এদিকে,সালাহউদ্দিন নামে যে ব্যক্তি ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন বলে জানিয়েছে, সেই সালাউদ্দিনের বাবা আব্দুর রহমান বলেন, ‘আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করছে। কিছুদিন আমার সঙ্গে একটি মাদ্রাসায় গেস্ট টিচার হিসাবে শিক্ষকতা করছে।

এরপর সে চাকরি ছেড়ে বিসিএস দেওয়ার জন্য কনফিডেন্সে কোচিং করে। নরসিংদীতে থেকে টিউশনি করে। সে বলছিল ঢাকায় তার ভালো লাগে না। সে জঙ্গি না। শুক্রবারও সে বাড়িতে গেছে। আমি গতকাল রাতে খবর পেয়ে এখানে এসেছি। ফোনে তার সঙ্গে কথা বলেছি। র্যাব আমাকে বলেছে তারা বিষয়টি দেখবে।’

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ