মাঘ মাসের পূর্নীমার তিথিতে ফরিদপুরের কয়ড়া কালীবাড়ির গঙ্গায় পূণ্যস্নান করলো হাজার হাজার নারী-পুরুষ।
জেলার বোয়ালমারীর জয়নগর কয়ড়া শত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ি গঙ্গা ঘাটে শুক্রবার ভোর থেকেই বিভিন্ন অঞ্চল থেকে আসা সনাতনধর্মালম্বী নারী-পুরুষ সমবেত হতে থাকে।
দিন ব্যাপী চলে এই পূণ্যস্নান। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে তিন দিন ব্যাপী গ্রামীন মেলার ও নামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দুপুরে স্থানীয় এমপি আব্দুর রহমান,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন,শিল্পপতি শ্যামল ব্যানার্জী,মন্দির কমিটির সভাপতি সুভাষ সাহা,সাধারণ সম্পাদক সমর কুমার কুণ্ডুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএচ
[/b]