ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া মর্টার হামলায় সৌদি আরবে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার স্থানীয় সময় সকালে সৌদি আরবের একটি হাসপাতালে নিহত ওই দুই বাংলাদেশি হলেন, টাঙ্গাইলের নুরু এবং ব্রাহ্মণবাড়িয়ার বাতেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, সৌদি অরবের ইয়েমেন সীমান্ত সংলগ্ন জিজানের সামতাহ জেনারেল হাসপাতাল এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, ইয়েমেনে বিদ্রোহী হুথি বাহিনীর বিরুদ্ধে ইয়েমেন সরকারের সমর্থনে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। সৌদি আরবের হামলার জবাবে মাঝে মাঝেই সৌদি সীমান্তে বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে মাঝেমাঝেই প্রাণহানির ঘটনা ঘটে।
এআর





