নভেম্বরের মধ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং কেব্‌ল অপারেটর অব বাংলাদেশকে (কোয়াব) ঝুলন্ত তার অপসারণ করতে বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেছেন, আগামীকাল সোমবার থেকে কোয়াব ও আইএসপিএবি নিজ উদ্যোগে এসব তার অপসারণ করবে।

ঝুলন্ত তার নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ রোববার দুপুরে নগর ভবনে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

মেয়র তাপস বলেন, রাস্তা খোঁড়াখুঁড়ি করবে কোয়াব ও আইএসপিএবি। এই অবকাঠামোগত যা যা বিনিয়োগ করতে হবে, তা তারা করবে। সিটি করপোরেশন অনেক বিষয়ে ছাড় দিয়েছে।

ভূগর্ভস্থভাবে তার ফিটিংয়ে কোনো ধরনের জরিমানা, ফি ও ক্ষতিপূরণ আদায় করবে না দক্ষিণ সিটি করপোরেশন। আর এ ক্ষেত্রে গ্রাহকের ওপর বাড়তি কোনো চাপ পড়বে না বলে জানিয়েছেন আইএসপিএবি ও কোয়াবের নেতারা।

এএস