মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে আগুনে পোড়া অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার বায়রা বাজার সংলগ্ন সরুপপুর গ্রামের একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, বায়রা ইউনিয়নের সরুপপুর রাস্তার পাশের একটি কলাবাগানে আজ ভোরে আগুনে পোড়া লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, গতকাল বৃহস্প‌তিবার দিবাগত রাতের যেকোনো সময় ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে। আলামত নষ্ট করার জন্য শরীরে আগুন দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে সিঙ্গাইর থানায় পুলিশের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এমঅার