হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার রাত ৯টার দিকে ৩ কেজি ১০০ গ্রাম স্বর্ণসহ আবদুল আজিজ (৪০) ও ৪০ লাখ দিরহামসহ আব্বাস উদ্দিনকে (৬০) আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বর্ণসহ আটক আজিজ সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ৯টার দিকে অবতরণ করেন। এর পর সন্দেহজনকভাবে তার দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। আটক আজিজের বাড়ি টাঙ্গাইলে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে ৪০ লাখ দিরহামসহ আব্বাস উদ্দিনকে আটক করা হয়। তিনি বাংলাদেশ থেকে মুদ্রাগুলো নিয়ে দুবাই যাচ্ছিলেন। তার বাড়ি চট্টগ্রামে। তবে কী উদ্দেশ্যে বা কোথা থেকে মুদ্রাগুলো নিয়ে যাচ্ছিলেন, এ ব্যপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
কেএইচ





