তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার রাতে সংঘর্ষের ঘটনায় কিরণ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত কিরণ মিয়া উপজেলার বেপারীপাড়া গ্রামের তেলহা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে উপজেলার বেপারীপাড়ার আবু বক্কর রকেট ও মালিগাঁও গ্রামের নান্নু মিয়ার মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় সকালবাজার এলাকায় ঘণ্টা দেড়েক চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে গুরুতর আহত হন আবু বক্কর রকেট মিয়ার সমর্থক কিরণ মিয়া। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। ভোররাতে কিরণ মিয়াকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

সরাইল থানার ভারপাপ্ত কর্মকর্তা আলী আরশাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলে জানান, শুনেছি কিরণ মিয়া নামে এক ব্যক্তি মারা যায়।

ওএফ