নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। কার্গোটি উদ্ধারের জন্য স্থানীয় নৌ পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
বৈরী আবহাওয়ার কবলে পড়ে আজ রবিবার সকাল ১০টার দিকে হাতিয়ার কেরিংচর এলাকায় মেঘনা নদীতে কার্গোটি ডুবে যায়। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এমএনজে





