বাংলাদেশের মানুষের তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা না পাওয়ার পেছেনে সরকারের দুর্বল পররাষ্ট্রনীতি দায়ী বলে মন্তব্য করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396595310.jpg[/img]
শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে হাওর অঞ্চলবাসী আয়োজিত এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।
সিপিবি সভাপতি অভিযোগ করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশ সফরকালে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের ব্যাপারে সরকার কোনো জোরালো ভূমিকা পালন করেনি। দেশের উত্তরাঞ্চল শুকিয়ে মরুভূমি হলেও নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সরকার নিশ্চুপ, নির্বিকার ও নিরব ভূমিকা পালন করেছে। সরকারের এই নিশ্চুপ অবস্থানে হাওরবাসী তীব্র নিন্দা জানায়।
তিনি আরো বলেন, তিস্তার পানির অভাবে হাওর অঞ্চল শুকিয়ে চৌচির হয়ে গেছে। নদী শুকিয়ে বালুচরে পরিণত হয়েছে। আবাদি জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। অথচ সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করেছে।
সামসুদ্দোহা শোয়েবের সভাপতিত্বে মানববন্ধনে হাওর অঞ্চলের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
জাতীয়
নতজানু নীতির কারণে তিস্তার পানির ন্যায্য হিস্যা হয়নি: সেলিম
বাংলাদেশের মানুষের তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা না পাওয়ার পেছেনে সরকারের দুর্বল পররাষ্ট্রনীতি দায়ী বলে মন্তব্য করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি অভিযোগ করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশ সফরকালে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের ব্যাপারে সরকার কোনো জোরালো ভূমিকা পালন করেনি





