বরিশাল নগরীর আমতলা মোড়ে অবস্থিত ইস্টার্ন নামে এক আবাসিক হোটেল থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ওই হোটেলের একটি কক্ষ থেকে তাদের আটক করে।

আটকরা হলেন, নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা পলাশ মুখার্জি ও বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার বাসিন্দা আনিছুর রহমান।

বরিশাল ডিবির সহকারী পুলিশ কমিশনার আজাদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ওই হোটেলের তৃতীয় তলার ২০১ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এ সময় এক হাজার পিস ইয়াবাসহ ওই দুই জনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।

কেএইচ