এটিএম আজহারুলের ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ‘হরতাল হরতাল’ স্লোগানে তারা মিছিল নিয়ে এসে ওই প্রাইভেট কারে আগুন দেয়।
এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক হরতাল সমর্থনে ওই প্রাইভেট কারে পেট্রল ঢেলে আগুন দিয়েছে। পরে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে।
এমকে





