ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়াটার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৭।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ককটেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় একটি ভবনের পাশে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
রোববারের হরতালে নাশকতা করার জন্য ককটেল মজুদ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে র্যাব।
ফেনীস্থ র্যাব-৭ এর ক্যাম্পের অধিনায়ক মেজর মহিউদ্দিন ককটেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এআর





