ফেনীর সোনাগাজীতে অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের তাকিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাইকপাড়া গ্রামের তাকিয়া বাজার এলাকার একটি সিএনজি গ্যারেজে অভিযান চালায়। এ সময় একটি দেশীয় তৈরী বন্দুক, ৪ রাউন্ড গুলি, ককটেল ও বিপুল সংখ্যক পটকা বোমাসহ যুবলীগ নেতা আব্দুর রহিমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আবদুর রহিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমসহ ৫টি মামলায় গ্রেপ্তারী পারোয়ানা রয়েছে। সে ওই এলাকার নুর ইসলামের ছেলে ও বগাদানা ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
অস্ত্রসহ গ্রেপ্তাররের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জারিফ





