নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের শিউলি আক্তার লিপি(৩০)নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে তার দেবর হাছান (২৫) ।
ঘটনায় স্থানীয় লোকজন দেবর হাছানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সোমবার দুপুর ১২টার দিকে দরফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিউলি আক্তার লিলি ওই গ্রামের কলিম উদ্দিন ভূঁইয়া বাড়ীর আব্বাস উদ্দিনের স্ত্রী। আটককৃত মো. হাছান একই বাড়ীর জালাল আহমদের ছেলে ও নিহত শিউলির দেবর।
স্থানীয়রা জানান, সকালে সিএনজি অটোরিকশা চালানোর জন্য বাড়ী থেকে বের হয়ে যায় আব্বাস। দুপুর ১২টার দিকে আব্বাসের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে বাড়ীর লোকজন গিয়ে দেখে হাছানের বড় ভাই আব্বাসের স্ত্রী শিউলির গলা কাটা অবস্থায় মাটিতে পড়ে আছে।
পরে স্থানীয় লোকজন হাছানকে আটক করে পুলিশে খবর দেয়। তবে কি কারণে শিউলিকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি স্থানীয়রা।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আটককৃত হাছানকে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ





