ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে আরজু বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার শাজাহান মিয়ার স্ত্রী।
সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরের দিকে বিছানার পাশে থাকা বৈদ্যুতিক বোর্ডের সংস্পর্শে আরজু বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি হত্যা কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এমকে





