গাজীপুরে বাসচাপায় ফাতমো আক্তার ওরফে ফাহিমা (১৮) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। ফাহিমা শেরপুরের শ্রীবর্দী থানার ডইলডইল্যা গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।
শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও নিহতের মামা আব্দুর রহমান জানান, সকালে কারখানায় যাওয়ার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. বাহার আলম জানান, লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি স্থানীয় পশমী সোয়েটার কারখানার ম্যান্ডিং অপারেটর ছিলেন। তার স্বামী সোহেল মিয়া একই কারখানার নিটিং অপারেটার।
ইআর





